কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২০ জুলাই, ২০২৬ এ ১০:২০ AM

এলোকেশন অব বিজনেস

কন্টেন্ট: পাতা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব ও কার্যপরিধি নিম্নরূপ:

১. বস্ত্র ও পাটনীতি প্রণয়ন, প্রয়োগ ও বাস্তবায়ন;
২. রাষ্ট্রায়ত্ত্ব বস্ত্র ও পাটকল পরিচালনা এবং বিলুপ্ত বাংলাদেশ পাট কর্পোরেশন-এর সম্পত্তিসমূহের প্রশাসনিক কার্যাদি;
৩. পাট অধ্যাদেশ ও পাটশিল্প নীতির প্রয়োগ ও বাস্তবায়ন;
৪. পাটের সুতা ও পাটজাত পণ্যসামগ্রী এবং সিনথেটিক, স্পেশালাইজড পাওয়ারলুমপণ্যসহ সুতা ও বস্ত্র শিল্পজাত পণ্যের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারজাতকরণে সমন্বয়;
৫. বস্ত্র ও পাটপণ্য সামগ্রী রপ্তানি ও এর বাজার সম্প্রসারণ সম্পর্কিত বিষয়াদির সার্বিক সমন্বয়;
৬. বস্ত্রশিল্প ও পাটশিল্পের উৎপাদন ও রপ্তানি বিষয়ক পরিসংখ্যান সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও প্রকাশ;
৭. পাট ও বস্ত্রশিল্পে বিদেশী বিনিয়োগ উৎসাহিত করা এবং বস্ত্রকলসমূহে বিদেশীদের নিয়োগের সুপারিশ প্রদান;
৮. বস্ত্র ও পাটশিল্পে আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশের সাথে কারিগরি সহায়তা ও সহযোগিতার বিষয়ে যোগাযোগ ও চুক্তি সম্পাদন;
৯. কাঁচাপাটসহ বস্ত্র ও পাটপণ্য উৎপাদনে মাননিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও প্রত্যয়ন;
১০. রাষ্ট্রায়ত্ত পাট ও বস্ত্রশিল্পের কাঁচামালের প্রয়োজনীয়তা নিরূপন এবং এ বিষয়ে নির্দেশক নীতিমালা প্রণয়ন
১১. বেসরকারিখাতে পাট ও বস্ত্রশিল্প সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ;
১২. বস্ত্রশিল্প ও এর কাঁচামালের উৎকর্ষ সাধনে গবেষণায় উৎসাহ প্রদান;
১৩. দেশের ও আন্তর্জাতিক বাজারের চাহিদামাফিক বহুমুখী পাটপণ্য উদ্ভাবন, বাণিজ্যিক উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধি/বাজার সম্প্রসারণে গবেষণা;
১৪. রাষ্ট্রীয়খাতের বস্ত্র, পাট ও তাঁত শিল্প কারখানা প্রতিষ্ঠা, আধুনিকীকরণ;
১৫. বস্ত্র ও পাট শিল্প সম্পর্কিত তদন্তের জন্য প্রয়োজনানুসারে কমিশন গঠন;
১৬. বস্ত্র ও পাট শিল্প এবং বস্ত্র ও পাটপণ্য সম্পর্কিত যে কোনো বিষয়;
১৭. বস্ত্র ও পাটখাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান;
১৮. মন্ত্রণালয় এবং এর অধীন/সংযুক্ত দপ্তর, অধিদপ্তর, কর্পোরেশন, বোর্ড এবং অন্যান্য সংস্থার আর্থিক বিষয়াদিসহ প্রশাসনিক নিয়ন্ত্রণ;
১৯. বস্ত্র ও বস্ত্রজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের বিষয়ে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ;
২০. কাঁচাপাট এবং পাটজাত পণ্য পরিবহন/জাহাজযোগে পরিবহন চুক্তি সম্পাদন;
২১. রেশম শিল্প সম্পর্কিত কার্যাবলী;
২২. দেশের প্রাথমিক পর্যায়ে বস্ত্র ও পাটখাতের কারিগরি মূল্যায়নসহ যে কোন বিষয়ে কাজ করা;
২৩. মন্ত্রণালয়ের ওপর অর্পিত বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশের সাথে সমঝোতা ও চুক্তি সম্পাদন;
২৪. পাট ব্যবসায়ী ও রপ্তানিকারক এবং পাটকল মালিকদের লাইসেন্স প্রদান করা এবং প্রয়োজন অনুযায়ী লাইসেন্সের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত/বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম;
২৫. মন্ত্রণালয়ের ওপর অর্পিত বিষয় সংশ্লিষ্ট আইন-কানুন প্রণয়ন/প্রয়োগ;
২৬. মন্ত্রণালয়ের ওপর অর্পিত যে কোন বিষয়ে তদন্ত করা, পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ;
২৭. আদালত কর্তৃক গৃহীত ফিস ব্যতীত মন্ত্রণালয়ের ওপর অর্পিত যে কোন বিষয়ে ফি আরোপ/আদায়;
২৮. পাট, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প ও সহযোগী শিল্প প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করা;
২৯. বস্ত্র ও পাট এর উৎপাদিত পণ্যসামগ্রির অগ্র ও পশ্চাৎমুখী সংযোগকারী (backward and forward linkages) বিষয়াদি; এবং
৩০. পাটখাতের কল্যাণ ও উন্নয়নের সাথে সম্পৃক্ত International Jute Study Group (IJSG) এবং অন্যান্য সংস্থা/আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত বিষয়াদি।

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন