কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ এ ০৬:০১ PM
বাংলাদেশ তাঁত বোর্ড
কন্টেন্ট: পাতা
পটভূমি
তাঁত শিল্প আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। বাংলাদেশ তাঁত বোর্ড গঠনের পূর্বে সমবায় সমিতি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা প্রভৃতি প্রতিষ্ঠানের উপর এ দায়িত্ব অর্পণ করা হয়।
তাঁত শিল্পীদের স্ব-পেশায় নিয়োজিত রেখে তাদের নিয়মিত প্রয়োজনীয় উপকরণ ও সেবা সরবরাহের ব্যবস্থা করে, উপযুক্ত প্রশিক্ষণ প্রদান ও আধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেশাগত দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা এবং উৎপাদিত দ্রব্য সামগ্রীর সুষ্ঠু বাজারজাতকরণে সহায়তা দান ও তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯৭৭ সালে ৬৩ নং অধ্যাদেশ বলে বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ড (বাংলাদেশ তাঁত বোর্ড-বাতাঁবো) গঠিত হয়।
পরবর্তীতে হস্তচালিত তাঁত শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও তাঁতিদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে Bangladesh Handloom Board Ordinance, 1977 রহিত করে বাংলাদেশ তাঁত বোর্ডআইন, ২০১৩ প্রণয়ন করা হয়। উক্ত আইনবলে বাংলাদেশ তাঁত বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পুনর্গঠিত হয়।